ফিলিক্স মাস-এস্পিডিয়াম (Ficus Religiosa)
চলতি নাম – অশ্বগন্ধ (Ashwathya)
ডা: উইলিয়াম বরিক।
ক্রিমি রোগে ঔষধ, বিশেষতঃ কোষ্ঠবদ্ধ লক্ষণ থাকিলে ফিতাক্রিমি। নিদ্রাধিক্য। লসিকাগ্রন্থিসমুহের স্ফীতি নিশ্চেষ্টতা। (তাজা শিকড়ের রস ব্যবহার্য) যুবক যুবতীগণের ফুসফস সংক্রান্ত টিউবারকুলেসিস। জ্বর থাকে না, মাত্র নিদিষ্ট কোন স্থানে ক্ষতবৎ আক্রান্তি, পুর্বে যাহাকে গণ্ডমালা রোগ বলা হইত।
চক্ষু : অন্ধতা, এক চক্ষু দৃষ্টিশক্তির খর্বতা।
উদরগহ্বর : স্ফীতি, খোঁমারা বেদনা, মিষ্ট খাইলে বৃদ্ধি। উদরাময় ও বমন। ক্রিমি রোগ হইতে শূল, নাক চুলকায়, মুখ ফ্যাকাশে হইয়া যায়, চক্ষুর চারিধারে নীল দাগ পড়ে। যাতনাশূর্য হিক্কা।
সম্বন্ধ : তুলনীয় – এস্পিডিয়াম িএলহাম্যানটিকাম – পান্না – প্রত্যেক ঔষধের ২ গ্রাম ও মাত্রা অর্ধ ঘন্টার মধ্যে, উপবাসের পর এক গ্লাস দুধের সহিত দিবে। ইহা স্বাদহীন এবং ফিতাক্রিমি নির্গত করে।
আরও তুলনীয় – সিনা, গ্যানেট, কৌসো।
মাত্রা : প্রথম হইতে ৩য় শক্তি। ফিতাক্রিমি নির্গত করিবার জন্য, পুর্ন মাত্রা অর্ধ হইতে ১ ড্রাম নির্যাস, উপবাসের পর।

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।